চুয়েটে পানি ও স্যানিটেশন অভিযোজন এবং হাইজিন কর্মশালা

১৫ জুন, ২০২৩ ১৯:৫১  

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সেন্টার ফর এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ (সিইএসইআর) এর আয়োজনে হয়ে গেলো “দৈনন্দিন জীবনে পানি ও স্যানিটেশন অভিযোজন এবং হাইজিন ইস্যু” (Workshop on Adaptation of  WATSAN and Hygiene Issues in Daily Life 2.0) বিষয়ক কর্মশালা ।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েট ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিইএসইআর-এর চেয়ারম্যান অধ্যাপক ড. জি. এম. সাদিকুল ইসলাম।

কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. সুদীপ কুমার পাল এবং অধ্যাপক ড. আসিফুল হক, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেইভ দ্য চিলড্রেন বাংলাদেশের ম্যানেজার মো. আব্দুস সামাদ ও সিইএসইআর-এর গবেষণা প্রভাষক মো. বশিরুল ইসলাম।